ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

দুর্গাপূজায় নাটোরের সব মন্দির পাহারা দেবে বিএনপি নেতাকর্মীরা: মতবিনিময় সভায় দুলু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে, এজন্য বিএনপি নেতাকর্মীরা নাটোরের সব মন্দির পাহারা দেবে।

দুর্গাপূজা ঘিরে এ পরাজিত শক্তির নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবে। গতকাল নাটোর জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা দেখে আসছি, হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা এলে একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই তারা এটা করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাইকে ভয় দেখায় জঙ্গি হামলা হবে বলে।

দুলু বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আসলে এসব কথা বলে তারা মানুষের ভেতর আতঙ্কের সৃষ্টি করে রাজনৈতিক ফাঁয়দা লুটে। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে তিনি বলেন, সব ষড়যন্ত্র ও চক্রান্ত রুখতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল সংখ্যা লঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করবে বিএনপি। নাটোরেও সংখ্যা লঘু সম্প্রদায়ের পাশে থাকবে তারা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্গাপূজায় নাটোরের সব মন্দির পাহারা দেবে বিএনপি নেতাকর্মীরা: মতবিনিময় সভায় দুলু

আপডেট সময় : ০৮:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫