ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

গম্ভীরার নানা কৃষক সাজে রাকসু নির্বাচনের প্রচারণায় জোহা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

আবু বকর সৈকত: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে ভিন্নধর্মী প্রচারণা করছেন প্রার্থীরা। এর অংশ হিসেবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে কৃষকের সাজে প্রচারণায় নামতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ দিনের প্রচারণায় এ ভিন্ন সাজে দেখা যায় ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ -এর জাহিদ হাসান জোহাকে। এর আগেও তিনি পুলিশের সাজে এসেছিলেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল আলোচনার সৃষ্টি করে।

রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচলিত মাইকিং, ব্যানার বা পোস্টারের বাইরে গিয়ে ভিন্নধর্মী কৌশলে প্রচারণায় নেমেছেন। কেউ লিফলেটকে টাকার নোট বা জমির দলিলের আকারে বানিয়েছেন, কারও লিফলেট ডাকটিকিটের মতো ছোট। কেউ আবার পুলিশের পোশাকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন। সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা সকাল-বিকেল হলে হলে ঘুরে হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন। এতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ভিন্নধর্মী এ প্রচারণা সম্পর্কে জানতে চাইলে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা বলেন, আমি যেহেতু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছি, তাই একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি—যাতে আমার প্রচারণার মাধ্যমেই আমার পদটি ফুটে ওঠে। এর আগে আমি প্রচারণামূলক ভিডিও অনলাইনে প্রকাশ করেছি এবং সেখান থেকে ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি অফলাইনেও শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। কারও সঙ্গে দেখা হলে তারা আগেই বলছে আমাকে দেখেছে বা চেনে—এটাই আমাকে অধিকসংখ্যক ভোটারের কাছে পৌঁছাতে সাহায্য করছে।

তিনি আরও বলেন, জয়ের আশা সবারই থাকে। আমি মনে করি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব, আমার জয়ের সম্ভাবনা ততই বাড়বে। আমি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সংস্কৃতি চর্চার সঙ্গে কর্মী ও সংগঠক হিসেবে যুক্ত আছি। তাই সংস্কৃতির শূন্যতা কোথায়, প্রতিবন্ধকতা কী—সে বিষয়ে আমি ভালোভাবেই জানি। এ কারণেই আমি সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানে কাজ করার চেষ্টা করব।

নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উৎসবের আমেজে ভরপুর। প্রার্থীদের এমন ভিন্নধর্মী প্রচারণা শুধু শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণই করছে না, বরং ভোটের আগে পুরো ক্যাম্পাসকেই প্রাণবন্ত করে তুলছে। শিক্ষার্থীদের প্রত্যাশা—এই উদ্ভাবনী ধারাই রাকসু নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গম্ভীরার নানা কৃষক সাজে রাকসু নির্বাচনের প্রচারণায় জোহা

আপডেট সময় : ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫