ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঙ্গলবার বিকেলে সবুজবাগের বাসাবো খেলার মাঠে অনুষ্ঠিত এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তারা মানুষের এ প্রত্যাশা পূরণ করে নেই। বরং দেশকে বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে এবং টাকা পাচার করে বেগম পাড়া নির্মাণ করেছে। একই সাথে দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতেই হবে। কারণ আমরা কোনো অবস্থাতেই জুলাইয়ে তৈরি হওয়া সুযোগ নষ্ট করতে দিতে পারি না। যদি আমরা এ সুযোগ নষ্ট করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

গণ-সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। কারণ আগামীতে যে সরকার আসবে তাদের ওপরে আমরা আস্থা রাখতে পারি না। তারাও যে স্বৈরাচার হয়ে উঠবে না তার নিশ্চয়তা নেই। তাই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর

আপডেট সময় : ০৩:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫