ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ভিসির সাথে ইতালির কূটনীতিকের সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকাস্থ ইতালি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ফেদেরিকো জাম্পারেল্লি গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান ইতালীয় ভাষা শিক্ষা প্রোগ্রাম আরো সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ওপর তারা গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইতালীয় ভাষা বিষয়ে পাঠদানের জন্য ইতালি থেকে শিক্ষক আনার পাশাপাশি স্থানীয় শিক্ষক নিয়োগের বিষয়েও তারা মতবিনিময় করেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় তিনি ইতালির কূটনীতিককে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাবি ভিসির সাথে ইতালির কূটনীতিকের সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:৪০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫