ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

জি এম কাদের ও পাটোয়ারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিরুদ্ধে রমনা মডেল থানায় অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট এ অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে রমনার ডিসি মাসুদ আলম বলেছেন, ‘অভিযোগ দিয়ে গেছে। এখনো মামলা হয়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সম্মতি দেন তাহলে মামলা হবে।’ সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার কারণে এ অভিযোগ দায়ের করা হয়। গত ২৯ আগস্ট সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যের হামলায় আহত হন নুর।

গণঅধিকার পরিষদের অভিযোগ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে বাঁচাতেই ওই হামলা চালানো হয়েছে। কারণ ওই দিন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনা ঘটে।

এক পর্যায়ে গণঅধিকার পরিষদের অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন দলটির নেতাকর্মীরা। সে সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে নুরসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফেরেন নুরুল হক নুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জি এম কাদের ও পাটোয়ারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় : ১২:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫