ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক, অবৈধ অস্ত্র ঢুকছে দেশে: সাংবাদিকদের বাবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি।

তারেক রহমান ফেরার বিষয়ে কোন আলোচনা হয়েছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন।

কি বিষয়ে আপনার উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে শেখ হাসিনা সঙ্গে বৈঠক করেছে। সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়েও উদ্বেগ আছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার।

এদিকে দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার ৪টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক, অবৈধ অস্ত্র ঢুকছে দেশে: সাংবাদিকদের বাবর

আপডেট সময় : ০২:০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫