ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

যুবলীগ নেতা হেদায়েতুল ইসলাম আমিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯)কে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার দিবাগত রাত ০২.৩০ টায় বংশাল থানার সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।

গ্রেপ্তার হেদায়েতুল ইসলাম আমিন (৪৯), স্থানীয় কমিশনার ইলিয়াস এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সুপরিচিত ছিলেন। বংশালের সিক্কাটুলী লেন এলাকায় বাসা। গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনের না উল্লেখ করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় মামলা করেন।

বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তার মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯) কে আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবলীগ নেতা হেদায়েতুল ইসলাম আমিন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫