ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু প্রত্যাখ্যান উমামার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনকে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন’ হিসেবে মন্তব্য করে ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

এই নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার পর ফেসবুকে এক পোস্টে এই বর্জনের কথা জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। রাত পৌনে ২টার দিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেখা যায়, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হতে চলেছেন। এই পরিস্থিতিতে ফেসবুকে ওই পোস্ট দেন উমামা ফাতেমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু প্রত্যাখ্যান উমামার

আপডেট সময় : ০৩:০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫