ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ হলে আবিদুল ১২৭৬ , সাদিক কায়েম ১০ ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট পেয়েছেন। শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট।

এ কেন্দ্রে ভোট দিয়েছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। এছাড়া এই ভোটকেন্দ্রে ভিপি পদে উমামা ফাতেমা ২৭৮; আবদুল কাদের ২১; বিন ইয়ামিন মোল্লা ৫; শামীম হোসেন ১৭১ ও তাসনিম আফরোজ ইমি ১১ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ

অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জগন্নাথ হলে আবিদুল ১২৭৬ , সাদিক কায়েম ১০ ভোট

আপডেট সময় : ০৩:৪৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫