ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়করা। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ মিলে এই প্যানেল গঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেন সাবেক সমন্বয়ক মেহেদী সজিব।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেব।

এছাড়াও, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসাবে লড়বেন ইয়াসিন আরাফাত, সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মনজু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা, মহিলা বিষয়ক সহকারী সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহকারী সম্পাদক এম শামীম।

আরও রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক আরিয়ান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো: আহসান হাবিব, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক, ঈষিতা পারভীন ও নির্বাহী সদস্য-১ সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য-২ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য-৩ হাবীব হিমেল নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এছাড়াও এই প্যানেলে সিনেট ছাত্রপ্রতিনিধি হিসেবে রয়েছেন, মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন এবং আহসান হাবিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

আপডেট সময় : ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫