ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘জেন-জি বিক্ষোভ’ পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: তরুণদের বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে বেশ কয়েক জন নিহত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সোমবার রাতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে, এখনো তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেননি বলে বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন।

দুর্নীতি এবং ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নতুন প্রজন্মের এই তরুণদের ডাকা বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নিহত ও আহতদের মধ্যে স্কুলের পোশাক পরা শিক্ষার্থীরাও রয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে, ১৫ মার্চ রাজতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর আয়োজিত বিক্ষোভের সময় অপ্রয়োজনীয় বলপ্রয়োগের জন্যও তাকে সমালোচিত হতে হয়েছিল।

এর আগে, বিরোধী দলগুলোও মন্ত্রী লেখকের পদত্যাগ দাবি করেছিল। সেসময় তাদের অভিযোগ ছিল তিনি ভিজিট ভিসা মামলায় অভিযুক্তদের রক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘জেন-জি বিক্ষোভ’ পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫