ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা: আমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ডাকসু ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেছেন, ‘বিনা দোষে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে বন্দি রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।’

সোমবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। ‘তিনি বিমানবন্দরে পা রাখামাত্র কেরানীগঞ্জ থেকে ৫ লাখ নেতাকর্মী তাকে স্বাগত জানাবে।’

আমান জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা হবে। “আগামী সরকার হবে তারেক রহমানের সরকার, আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার। বিএনপির উন্নয়নের অগ্রযাত্রা এই সরকারের মাধ্যমেই অব্যাহত থাকবে।’

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের আহ্বায়ক মো. হারুন অর রশিদ। আরও বক্তব্য রাখেন—ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমুখ।

অমান উল্লাহ আমান বলেন, ‘গত ১৭ বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। চৌধুরী আলমকে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। অনেক নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেকে বছরের পর বছর নির্বাসনে ছিলেন, অনেকে জেলখানায় বন্দি ছিলেন। আমাকে ১১ বার জেলে নেওয়া হয়েছে।’

তিনি চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে ঢাকা-২ আসনে তার ছেলের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা: আমান

আপডেট সময় : ১২:৫১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫