ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরাসরি দেখানো হবে ডাকসু ভোট গণনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা এবার প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স সাংবাদিকদের প্রদর্শন শেষে সিলগালা করা হবে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এসব পদক্ষেপের ফলে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরাসরি দেখানো হবে ডাকসু ভোট গণনা

আপডেট সময় : ০১:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫