ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হজ ক্যাম্পে চালু হলো লাগেজ র‌্যাপিং সেবা তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার মাঝে মাঝে বিদ্যুৎ যায় নাকি আসে, প্রশ্ন আসিফের ঢাকায় ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত সংস্কারের পথ থেকে কি বিচ্যুত হচ্ছে বাংলাদেশ?: আল জাজিরার বিশ্লেষণ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় রাজশাহীতে মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

কবিতার মাধ্যমে শাহবাগে ফিরে এলো জুলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য সেল ‘জুলাই কবিতা পাঠ’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে। রোববার শাহবাগে আয়োজিত এই অনুষ্ঠানে কবি, লেখক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা ও সাহিত্য সম্পাদক ইব্রাহীম নিরব সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে হাসান ইনাম বলেন, “আশুলিয়ায় শহীদ সাজ্জাদের মমতাময়ী মা ৫ই আগস্টে তার শহীদ হওয়া ছেলের জন্য কবিতা লিখেছেন।” তিনি সেই কবিতাটি পাঠ করেন। কবিতা পাঠ শেষে তিনি আরও বলেন, “শহীদ সজলকে যেই পুলিশ কনস্টেবল গুলি করেছে ও পুড়িয়েছে, এখনও তাদের বিচার হয়নি, এটি রাষ্ট্রের জন্য এবং আমাদের জন্য লজ্জার বিষয়।”

সাহিত্য সম্পাদক ইব্রাহীম নিরব তার স্বাগত বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি আমাদের চিন্তা, চেতনা, সংগ্রাম ও আত্মপরিচয়ের প্রকাশ। সময়টা এখন সাংস্কৃতিক লড়াইয়ের। আওয়ামী যে আগ্রাসন ছিল, ওইটাকে দুমড়ে-মুচড়ে ছিঁড়ে ফেলে ঘোর অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ ও জুলাইকে বাঁচিয়ে রাখতে যারা পরাজিত শক্তির পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন আমাদের কাজ সাহিত্যকে স্বাধীন করা এবং সংস্কৃতিতে বিপ্লব ঘটানো। কোনো অনুদান, কোনো পুরস্কার নয়; লেখককে শুধু তার কলমের শক্তি দিয়ে দাঁড়াতে হবে। কবিতা হবে বিদ্রোহ, উপন্যাস হবে জনগণের মহাকাব্য, প্রবন্ধ হবে সত্যের বুলেট।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিতার মাধ্যমে শাহবাগে ফিরে এলো জুলাই

আপডেট সময় : ০১:১৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫