ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে চক্রান্ত চলছে: শামসুজ্জামান দুদু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ জাতীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। দেশকে লুণ্ঠনের বাজারে পরিণত করা এবং সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তাঁকে পেটানো অত্যন্ত মর্মান্তিক ও ভয়ংকর ঘটনা। যারা এই হামলায় জড়িত, তারা যত ক্ষমতার অধিকারী হোক না কেন, গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। হামলাকারীরা যদি স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।’

ভারত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সমর্থক হিসেবে ভারত গণতন্ত্র হত্যা ও লুণ্ঠনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা রেখেছে। বাংলাদেশে গণতন্ত্রের নামে গণতন্ত্র হত্যায় উৎসাহিত করা হয়েছে এবং বন্ধুসুলভ ছদ্মবেশে ভারত শত্রুর ভূমিকা পালন করেছে। হত্যাকারীদের আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে চক্রান্ত চলছে: শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ০৮:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫