ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ ছিল নজিরবিহীন: শিশির মনির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশটি ছিল নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১ সেপ্টেম্বর) উচ্চ আদালতের রায়ের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিশির মনির বলেন, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সেটি ছিল অনেকটা নজিরবিহীন। কারণ, রিটকারী নিজেই রিটে ডাকসু নির্বাচন স্থগিত চাননি।

পরে অবশ্য ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। একইসাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করতে বলেছেন আদালত। এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে উচ্চ আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ ছিল নজিরবিহীন: শিশির মনির

আপডেট সময় : ১১:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫