ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২ সপ্তাহে পিছিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। পূর্ব তফসিল অনুযায়ী যা ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ২৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত পূনর্বিন্যস্ত তফসিলে এ তথ্য জানাননো হয়।

পূনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের তারিখ ৫ দিন বৃদ্ধি করে ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ব তফসিল অনুযায়ী যা গতকাল শেষ হওয়ার কথা ছিলো। তবে গতকাল এক সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধির বিষয়টি জানান প্রধান নির্বাচন কমিশননার।

এাছাড়া প্রার্থীরা ১ থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। দাখিলকৃত মনোনয়নপত্র ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই করে ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের জন্য ১৫ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে।

সব প্রক্রিয়া শেষে ১৬ সেপ্টেম্বর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই গণনা সম্পন্ন করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

এর আগে, আগামী ৩১ জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। এরপর ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা ও ১৯ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়।

এদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে নির্দিষ্ট একটি দলের একতরফা দাবীর পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছানোর অভিযোগে দুপুর ২ টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

আপডেট সময় : ০১:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫