ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেত্রী ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

তাসকিনের তোপে ১৩৬ রানে থামল ডাচরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: শুরুর দিকে ঝড়ের আভাস দিয়েছিলেন ম্যাক্স ও’ডাউড। চেষ্টা করেছিলেন বিপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে। কিন্তু তাঁকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। কিছুদিন আগে নেতিবাচক খবরের শিরোনাম হওয়া এই পেসার বল হাতে জ্বলে উঠলেন আজ।

তাঁর তোপে পড়ে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে ১৩৬ রানের বেশি রান করতে পারেনি নেদারল্যান্ডস। তাসকিন ২৮ রান খরচে একাই নেন ৪ উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। চতুর্থ ওভারে এসে গুড লেংথের বলে ও’ডাউডকে প্রথম শিকারে পরিণত করেন তাসকিন। পাওয়ার প্লেতে তাই নাগালের ভেতরই ছিল ডাচদের সংগ্রহ (৩৪)। অষ্টম ওভারে আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকে (৪) লং অনে পারভেজ হোসেন ইমনের সহজ ক্যাচে পরিণত করেন তিনি।

বোলিংয়ে কৃপণতার ছাপ রাখা মোস্তাফিজুর রহমান উইকেটের দেখা পান ১৩তম ওভারে। শারিজ আহমেদকে (১৫) শিকার করে খাতা খোলেন উইকেট। তাসকিন নিজের শেষ দুই ওভারেও দেখা পান উইকেটের। তাঁর স্লোয়ারে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন কাইল ক্লেইন ও নোয়া ক্রোস। শেষ দিকে টিম প্রিঙ্গলের ১৬ ও আরিয়ান দত্তের অপরাজিত ১৩ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে থামে ডাচরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাসকিনের তোপে ১৩৬ রানে থামল ডাচরা

আপডেট সময় : ০১:৪৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫