ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আগের সরকারের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়: জামায়াত নেতা তাহের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, গতকাল শুক্রবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আগের সরকারের অত্যাচারের কথা মনে করিয়ে দিয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে এমন মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৩০ জুন) সন্ধ্যায় দলটির আট সদস্যের প্রতিনিধিদল ঢামেকে আসে। এ সময় জামায়াত নায়েবে আমির নূরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘নুরের ওপর হামলার এই ঘটনার পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে এবং সরকারই এটি উদ্‌ঘাটন করতে হবে।’

ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবি দিয়েছে গণঅধিকার পরিষদ। সেই দাবির মধ্যে অন্যতম বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সেই দাবির সঙ্গে সহমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ডা. তাহের বলেন, ‘ভারতের দালালদের আমরা যেভাবে মোকাবিলা করেছি, এখন যদি সে রকম করতে হয় তাহলে এ সরকাররে অনেক সমস্যা পোহাতে হবে। হামলার এই ঘটনার বিষয়ে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করব।’ আহত নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আগের সরকারের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়: জামায়াত নেতা তাহের

আপডেট সময় : ০১:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫