ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ব্যানার ও ছবি বিকৃতি ফ্যাসিবাদীর বহিঃপ্রকাশ: ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট-এর ব্যানার মাটিতে ফেলে দিয়েছে এবং জোটের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিকে বিকৃত করে তাদের পূর্বের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

মঙ্গলবার ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার বিকৃতির সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ব্যানার স্থাপন করেছি। কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে এহেন ন্যাক্কারজনক কাজ করেছে।

একই সঙ্গে, বোরকা পরা একজন নারী শিক্ষার্থীর ছবিকে বিকৃত করার মাধ্যমে প্রমাণিত হয় এখনো খুনি হাসিনার আমলের ঘৃণা, ইসলামোফোবিয়া ও হিজাবোফোবিয়ার কুৎসিত রাজনীতি টিকে আছে। এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় প্রতীকের অবমাননার সামিল।

তারা দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দেখেছি, এই চারুকলা অনুষদের অভ্যন্তরেই একটি গোষ্ঠী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে ফেলেছিল। আরও দুঃখজনক বিষয় হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অপরাধকে আড়াল করার জন্য দুষ্কৃতিকারীদের পরিচয় ঢেকে দিয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ওপর দায় চাপানোর ঘৃণ্য অপচেষ্টা করছে কিছু চিহ্নিত মিডিয়া।

আমরা মনে করি এই সন্ত্রাসী গোষ্ঠীর দায় চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ওপর চাপানো একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তি দাবি করছি।

তারা আরও দাবি করেন, আমরা নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এ ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আমরা একটি ঐক্যবদ্ধ ও সবার জন্য উন্মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যে কুচক্রী মহল এই সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের অগ্রযাত্রাকে চক্রান্তের মাধ্যমে বাধাগ্রস্ত করতে চায়, তাদের পরিণতি পতিত ফ্যাসিবাদের মতোই হবে।

আমরা চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই এই কুচক্রী মহল সম্পর্কে সচেতন থাকুন এবং আমাদের ভেতর থেকে আমাদের ঐক্য বিনষ্ট করার সুযোগ কাউকেই দেবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যানার ও ছবি বিকৃতি ফ্যাসিবাদীর বহিঃপ্রকাশ: ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

আপডেট সময় : ০১:২৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫