ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ১১ জেলেকে অপহরণ আরাকান আর্মির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা জেলে রয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে তাদের অপহরণ করা হয়। এ নিয়ে চার দিনে ৪৪ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।

তিনি বলেন, এর আগেও আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। এখনো তাদের ছেড়ে দেয়নি। এদিকে আটক জেলেদের পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। তবে তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশি ১১ জেলেকে অপহরণ আরাকান আর্মির

আপডেট সময় : ০১:২১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫