ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একই দিনে জাতিসংঘে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনে একইদিনে ভাষণ দেবেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। একইদিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একইদিনে উপস্থিত হবেন এই তিনি নেতা। খবর ডনের। গত মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথমবারের মতো একইদিনে হাজির হচ্ছে বৈরি দুই প্রতিবেশী।

জাতিসংঘের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া একটি অস্থায়ী সময়সূচী অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে ভাষণ দেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এরপরে। একারণে নয়াদিল্লির বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে পারবে ইসলামাবাদ।

অস্থায়ী তালিকা অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর সকালে বক্তব্য রাখবেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইসরাইলের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একই দিনের শেষ দিকে বক্তব্য রাখবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, যেখানে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমিও থাকবেন। ভারত সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ওপর জোর দেবে বলে ধারনা করা হচ্ছে।

৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ-স্তরের সাধারণ আলোচনা চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনে প্রথমে ভাষণ দেবে ব্রাজিল, এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, ৮০তম জাতিসংঘ অধিবেশন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে। কারণ, এ সময় গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইউক্রেন সংঘাত চলার পাশাপাশি গত মে মাসের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব এখনও রয়েছে। পাকিস্তানের বার্তা স্পষ্ট— দক্ষিণ এশিয়ার উত্তেজনা উপেক্ষা করার সুযোগ নেই, আর টেকসই শান্তির চাবিকাঠি হলো কাশ্মির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একই দিনে জাতিসংঘে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

আপডেট সময় : ০৯:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫