ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার জামায়াত আমিরের বাসায় যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে যাবেন। রোববার বেলা ২টায় তিনি রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমিরের বাসায় যাবেন। দলের পক্ষ থেকে শনিবার রাতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল শনিবার বিকালে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে এক বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সাথে ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন-অগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোববার জামায়াত আমিরের বাসায় যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫