ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: দেশবরেণ্য সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ মাগরিব রাজধানীর ফার্মগেটের মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। শনিবার দুপুর দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলমগীর মহিউদ্দিনের। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েক দিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অসুস্থ হওয়ার পর থেকে তিনি নির্বাক ও নিঃসাড় ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা যান। আলমগীর মহিউদ্দিন দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠালগ্ন (২০০৪ সাল) থেকেই এর সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউনেশনের সম্পাদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৪:২৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫