ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এনএসআইয়ে এখনো সদর্পে হাসিনার মামাতো ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাধর মামাতো ভাই শেখ শাফিনুল হক লাবু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের যুগ্ম পরিচালক হিসেবে সিলেটে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে ‘র’-এর নেটওয়ার্কে যুক্ত থেকে তিনি কাজ করছেন এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর পলাতক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও তথ্য আদান-প্রদান করছেন।

সূত্র জানায়,২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট তৎকালীন এনএসআই ডিজি মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ তাকে নিরাপদ কর্মস্থল হিসেবে গোপনে সিলেটে বদলি করেন। সেই থেকে তিনি সিলেট বিভাগের দায়িত্বে আছেন। তাকে আড়াল করে রাখার জন্যই সেফ জোন হিসেবে দ্রুত সেখানে বদলি করা হয় বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, কলকাতা উপদূতাবাসে কর্মরত থাকাকালে তার ‘র’ ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। এনএসআইয়ের বাছাইকৃত কর্মকর্তাদের ভারতে ‘র’-এর প্রশিক্ষণের মূল সমন্বয় ও তদারকের দায়িত্বে ছিলেন তিনি। এজন্য তিনি বিশেষভাবে পুরস্কৃত হন। কলকাতায় নারীঘটিত একাধিক কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার ব্যাংক হিসাবে ১৩০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

শেখ পরিবারের সদস্য এই কর্মকর্তার বিষয়ে এনএসআইয়ে কোনো উচ্চবাচ্য নেই এবং কোনো ধরনের তদন্তের তৎপরতা লক্ষ করা যায়নি। তিনি সম্ভবত বাংলাদেশে অবস্থানরত শেখ পরিবারের একমাত্র সদস্য, যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরও বহালতবিয়তে ও দাপটের সঙ্গে এনএসআইয়ের মতো রাষ্ট্রীয় স্পর্শকাতর প্রতিষ্ঠানে কর্মরত। আওয়ামী লীগ সরকারের সময় এই কর্মকর্তার কাছে মহাপরিচালকসহ সরকারের অনেক দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অনেকটা অসহায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি এনএসআইয়ের অঘোষিত সম্রাট ছিলেন বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার আমলে বেশিরভাগ সময় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রটেকশন টিমে দায়িত্ব পালন করতেন। পুলিশসহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ বাণিজ্যের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।

ভারতে কর্মরত থাকাকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় দিবসগুলো উদযাপনে ব্যাপক তৎপর থাকতেন বলে জানা গেছে। ওই সব অনুষ্ঠানে তিনি প্রটোকল ভেঙে ‘র’-এর সদস্যসহ অনেককে আমন্ত্রণ জানাতেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর তার চিকিৎসার জন্য ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠিকে বাংলাদেশে আনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লাবু।

সরকারি কর্মকর্তা হলেও তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন বলে জানা গেছে। তাকে টুঙ্গিপাড়া ও ঢাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকার রামপুরায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ লিয়াকত আলী, তার বোন ও ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মলি এবং তার বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা শেখ অলিদুর রহমান হীরা উপস্থিত ছিলেন।

লাবুর বড় ভাই শেখ অলিদুর রহমান হীরাকে সম্প্রতি গ্রেপ্তার করেছে র‌্যাব। হীরা বাংলাদেশের স্বর্ণ চোরাচালান চক্রের অন্যতম হোতা। বিমানবন্দর দিয়ে বড় বড় স্বর্ণ চোরাচালানের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। র‌্যাব তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

শেখ শাফিনুল হক লাবু এবং শেখ অলিদুর রহমান হীরার বাবা শেখ আকরাম হোসেন শেখ হাসিনার মা ফজিলাতুন্নেছার আপন চাচাতো ভাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনএসআইয়ে এখনো সদর্পে হাসিনার মামাতো ভাই

আপডেট সময় : ০৪:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫