ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে কী করতে হবে, জানালেন সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন সংবিধানে উল্লেখ নেই। যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে আমরা যেতে পারব না। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি।

শনিবার রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য পুরোদমে কাজ চলেছে। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনি রোডম্যাপ। এআইয়ের অপব্যবহার বন্ধে সচেতনতা ক্যাম্পেইন সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নেই। চূড়ান্ত ভোটার তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

সিইসি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে। ভোটের জন্য কেনাকাটা এগিয়ে চলছে। সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে নির্বাচনি সীমানার শুনানি শুরু হবে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে কী করতে হবে, জানালেন সিইসি

আপডেট সময় : ০৬:৩৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫