ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে খেজুর গাছ-ধানের শীষ একসাথে থাকবে: মনির কাসেমী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জমিয়াতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, আর বেশি দেরি নেই, খেজুর গাছের পাশে থাকবে ধানের শীষ। এই দু’টি প্রতীক যখন একসাথে আসবে, তখন রাজনীতির মেরুকরণ নতুন রূপ নেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক খেজুর গাছের পাশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পেলে জনগণ ঐক্যবদ্ধ না হয়ে পারবে না।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলীরটেক ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

বক্তব্যে কাসেমী বলেন, এলাকার মানুষের নৌকায় পারাপারের দিন শেষ হবে। হাত-পা ধরে হলেও আমরা ব্রিজ নির্মাণ করাবো। পাশাপাশি গ্যাস-বিদু্যৎ সুবিধা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক-দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী নির্বাচনে খেজুর গাছ-ধানের শীষ একসাথে থাকবে: মনির কাসেমী

আপডেট সময় : ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫