ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর ২৮ পদে প্রার্থী ৫০৯ জন, হলে ১১০৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ২৮টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে বিক্রি হয়েছিল ৬৫৮টি ফরম। অর্থাৎ ১৪৯টি মনোনয়নপত্র আর জমা হয়নি।

অন্যদিকে হল সংসদ নির্বাচনেও জমজমাট পরিস্থিতি। ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি ফরম, যার মধ্যে ৩১৮টি জমা পড়েনি। বুধবার (২০ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে এ তথ্য পাওয়া গেছে।

হলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যান অনুযায়ী, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে জমা পড়েছে ৭০টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে জমা পড়েছে ৩১টি মনোনয়নপত্র। সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি এবং ফজলুল হক মুসলিম হলে জমা পড়েছে ৬৫টি মনোনয়ন।

অমর একুশে হলে জমা পড়েছে ৮১টি মনোনয়ন, কবি সুফিয়া কামাল হলে ৪০টি এবং বিজয় একাত্তর হলে ৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ ছাড়া, স্যার এ এফ রহমান হলে জমা পড়েছে ৬৭টি মনোনয়নপত্র।

আগামী ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকছে প্রার্থীদের জন্য। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসুর ২৮ পদে প্রার্থী ৫০৯ জন, হলে ১১০৯

আপডেট সময় : ০১:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫