ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আগামী পহেলা সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা, পহেলা সেপ্টেম্বর সকালে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং সকল মহানগর জেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা। দোসরা সেপ্টেম্বর বেলা দুইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা,

৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌর এলাকায় শোভাযাত্রা, ৪ সেপ্টেম্বর মহানগর , জেলা উপজেলায় মৎস্য অবমুক্ত করণ, একই দিন সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া প্রতিযোগিতা এবং ৫ সেপ্টেম্বর গোলটেবিল বৈঠক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ , সাংগঠনিক সম্পাদক জিকে গউসসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫