ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে গর্বিত সালাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। তার সমান এতোবার এই স্বীকৃতি জিততে পারেনি আর কোনো ফুটবলার। এমন কীর্তি গড়ে তাই স্বাভাবিকভাবেই গর্ব হচ্ছে মিশরীয় ফরোয়ার্ডের।

ম্যানচেস্টারের মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে পিএফএ’র বর্ষসেরার পুরস্কার হাতে তুলে নেন সালাহ। মূলত গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই আরো একবার এই স্বীকৃতি জিতলেন ৩৩ বছর বয়সী ফুটবলার।

লিভারপুলের হয়ে এমন দারুণ একটি মৌসুম পার করায় প্রিমিয়ার লিগের বর্ষসেরা, গোল্ডেন বুট ও আসরের সেরা প্লেকারের খেতাব জেতেন সালাহ। এবার জিতলেন আরো একটি পুরস্কার।

এর আগে দুইবার করে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদা, অ্যালান শিয়ারার, মার্ক হিউজ, থিয়েরি অঁরি, গ্যারেথ বেল ও কেভিন ডি ব্রুইনে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সালাহ বলেন, ‘সবকিছুর জন্য আমি বেশ গর্বিত। নিজের দিকে তাকালে মনে হয় মিশর থেকে উঠে আসা একটি ছেলে শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছে। এবার সে ইতিহাস গড়ল।’

সালাহ আরো বলেন, ‘ছোটবেলা থেকেই আমি বড় মাপের ফুটবলার হতে চেয়েছি। আমার ইচ্ছা ছিল পরিবারের জন্য কিছু করব। তবে এতো কিছু করব সেটা তখন ভাবিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তা বদলেছে। সেই সঙ্গে স্বপ্নগুলোও বড় হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইতিহাস গড়ে গর্বিত সালাহ

আপডেট সময় : ০৯:৪১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫