ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালী সাততলা বস্তিতে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আজ বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে ৩টায় ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছাতে পারেন। এরপরে ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীর সাততলা বস্তিতে আগুনের খবর পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের গত ১২ মার্চ ভোরে মহাখালীর সাততলা বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে যায়। তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে তখন বস্তিবাসী খোলা আকাশের নিচে বসে আর্তনাদ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাখালী সাততলা বস্তিতে আগুন

আপডেট সময় : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫