ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহে বাধার অভিযোগ ছাত্রদলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়ন ফরম সংগ্রহের সময় ‘মব’ তৈরি করে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

এদিকে ছাত্রদলের এমন অভিযোগের ঘণ্টা কয়েক পর রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান, ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের সময় এক দিন বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্য নেতাদের পাশে নিয়ে লিখিত বক্তব্যে গণেশ চন্দ্র বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকার পরও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মীকে যথানিয়মে মনোনয়ন ফরম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা প্রদান করি।

সেই নির্দেশনা অনুসারে ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফরম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের ওপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফরম সংগ্রহে বাধা সৃষ্টি করে।

তার অভিযোগ, ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় বিশ্ববিদ্যালয়ের ওই হলের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে না পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব যে কতোটা প্রকট আজ এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সেটিই প্রতীয়মান হয়েছে,’ বলেন ছাত্রদলের ঢাবি শাখা সভাপতি।

তিনি ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও পর্যবেক্ষণ করে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবার বিরুদ্ধে আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরির দাবিও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহে বাধার অভিযোগ ছাত্রদলের

আপডেট সময় : ০৩:৫২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫