ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে: আশা ড. ইউনূসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে— এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেষ পর্যন্ত একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে ড. ইউনূস বলেন, আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে। বহু বাংলাদেশি সেখানে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে, এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষিত তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্র নিন্দা করতে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন এবং এর সাফল্য কামনা করেন রাষ্ট্রদূত রমাদান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেষ পর্যন্ত কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে: আশা ড. ইউনূসের

আপডেট সময় : ১২:০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫