ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশী নাগরিকত্ব আছে : দুদকের আইনজীবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: দীর্ঘদিন ধরে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বাংলাদেশী নাগরিকত্ব অস্বীকার বরে আসছেন। তবে তার বাংলাদেশী নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১২ আগস্ট) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের বাংলাদেশী পাসপোর্ট ও পরিচয়পত্র রয়েছে। তিনি বাংলাদেশে ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ চলতি সপ্তাহে আদালতের কার্যক্রমের ফাঁকে ফিনান্সিয়াল টাইমসকে বলেন, সেখানে সিদ্দিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘তার ঠিকানা, একাধিক পাসপোর্ট ও ভোটার রেজিস্ট্রিতে নাম- এই সবই পাওয়া গেছে। আমরা যথাসময়ে সেগুলো জমা দেব।’ তিনি আরো বলেন, বিভিন্ন সরকারি সংস্থার কাছেও এসব নথিপত্রের কপি রয়েছে।

তবে টিউলিপের আইনজীবী স্টিফেনসন হারউড এসব নথিপত্রের কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘যেসব নথিপত্রের কথা বলা হচ্ছে, সেগুলো জাল।’ তিনি আরো বলেন, ‘টিউলিপের কখনোই বাংলাদেশী কোনো জাতীয় পরিচয়পত্র কিংবা ভোটার আইডি ছিল না। তার কোনো পাসপোর্টও ছিল না।’

উল্লেখ্য, টিউলিপের বিরুদ্ধে দুদকের অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধভাবে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট অধিগ্রহণ করেছেন। এক্ষেত্রে তিনি যোগ্যতাবিষয়ক নিয়মগুলো উপেক্ষা করেছেন।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশী নাগরিকত্ব আছে : দুদকের আইনজীবী

আপডেট সময় : ১১:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫