ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১২% মানুষ বিএনপি কে, ১০% মানুষ জামায়াত কে ভোট দিতে চায়: ভিপি নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

মুজাহিদুল ইসলাম: “মাত্র ১২% মানুষ বিএনপিকে, ১০% মানুষ জামায়াত কে ভোট দিতে চায়” বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি একটি গবেষণা তুলে ধরে বলেন, বাংলাদেশের মাত্র ১২% মানুষ বিএনপিকে, ১০% মানুষ জামায়াত কে, ১৪% মানুষ বলতে চায় না কাকে ভোট দিবে, বাকি ৪৮% মানুষ এখনো সিদ্ধান্ত নেইনি তারা কাকে ভোট দিবে। তিনি বলেন, তার মানে এটা পরিষ্কার ১৪% মানুষ বিএনপি, জামায়াত কাউকে ভোট দিতে চায় না, আর ৪৮% মানুষের সিদ্ধান্ত আমরা জানি না। এই সম্ভাবনাময় পরিস্থিতিতে যারা ট্রাক মার্কায় নির্বাচন করবেন তারা যদি সাধারণ মানুষের কাছে যেতে পারেন, তাদের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা করে নিতে পারেন, তাহলে আগামীতে মানুষ আপনাদের গ্রহণ করবে।

তিনি বলেন, গত ১৬ বছরে যারা নির্যাতিত, নিপীড়িত, মজলুম ছিল, আজকে তারা জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখল বাজি, চাঁদাবাজি, মানুষের উপর জুলুম, নির্যাতন এমনকি অন্য দলের লোকেরা এলাকায় থাকতে হলে তাদের কাছে থেকে মাশেয়ারা নিচ্ছে। আওয়ামী লীগ এটা করেছিল। ছাত্রলীগ, যুবলীগ এটা করেছিল। সীমান্ত দিয়ে কাপড় ছাড়া পালিয়েছে। আমাদের একজন প্রধানমন্ত্রী জুতা পড়ার সময় পান নাই। দেশের প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিবসহ পালিয়েছে।

তিনি আরো বলেন, এই উদাহরণগুলো থাকার পরেও যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে তাদের জন্যও ভবিষ্যতে নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে। তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলতে চাই, এদেশের মানুষ প্রমাণ করেছে তারা পরিবর্তনের পক্ষে। কাজেই দশটা হোন্ডা, বিশটা গন্ডা, শোডাউন দিয়ে, মিছিল করে, মিটিং করে, হুমকি দিয়ে, প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে, কেউ মন্ত্রী হবেন এমপি হবেন, সরকার গঠন করবেন সেই ইতিহাস ভুলে যান।

এছাড়াও আয়োজিত এই গণসমাবেশে দলটির কেন্দ্রীয় ও রাজশাহী জেলা ও মহানগর ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাত্র ১২% মানুষ বিএনপি কে, ১০% মানুষ জামায়াত কে ভোট দিতে চায়: ভিপি নুর

আপডেট সময় : ১২:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫