ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিসিটিভি ফুটেজে শনাক্ত সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড : আরেক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

প্রসঙ্গ নিউজ ডেস্ক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আরমানকেও অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো: রবিউল হাসান।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে অংশ নেয়া নীল রঙের শার্ট পরিহিত যাকে দেখা গেছে সে এই আরমান। র‌্যাব তাকে থানায় হস্তান্তরের জন্য রিকুইজিশন চেয়ে বার্তা দিয়েছে এবং ইতোমধ্যেই সেটি র‌্যাবে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আসামি শাহজালাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম বলেছে তাদের মধ্যে এই আরমান অন্যতম। শাহজালালের জবানবন্দির পরই তাকে গ্রেফতার করলো র‌্যাব।

এনিয়ে সাংবাদিক তুহিন হত্যা মামলায় মোট নয়জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে তিনজনকে র‌্যাব এবং ছয়জনকে বাসন থানা ও জিএমপি গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ‘হানি ট্র্যাপ’ (যৌন প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে ছিনতাই) ঘটনার দৃশ্য মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো: সেলিম বাসন থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিসিটিভি ফুটেজে শনাক্ত সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড : আরেক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫