ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কমিটি ঘোষণার ১৪ ঘণ্টা পর ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের হল শাখা সমূহের আহ্বায়ক কমিটি ঘোষণার ১৪ ঘণ্টা পর চারটি হল কমিটির ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নতুন হল কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫৯৩ সদস্যের মধ্যে থেকে কয়েকজন নেতার রাজনৈতিক অতীত ও পরিচয় গোপনের প্রমাণ পাওয়ার পর তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া রাকিবুল হাসান সৌরভ ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি, আর নিতু রানী সাহা ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক ছিলেন। যদিও তিনি গত ১৭ জুলাই পদত্যাগ করেন বলে জানা যায়।

২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহমেদ জাবির মাহামও কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।

পাশাপাশি মোসাদ্দেক আল হক শান্তের ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেয়ার ছবিও আগেই ভাইরাল হয়েছিল। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কমিটি ঘোষণার ১৪ ঘণ্টা পর ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০১:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫