ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টিএসসির দেয়ালে জামায়াত নেতাদের ছবি সরিয়ে খালেদা জিয়ার ‘বক্তব্য’ টাঙাল শিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নিজেদের আয়োজনের দেয়ালে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি টাঙিয়ে সমালোচনার মুখে সেগুলো সরিয়ে নিয়েছিল ছাত্রশিবির। তবে এক দিনের ব্যবধানে সেই একই স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যসহ নতুন পোস্টার লাগিয়েছে সংগঠনটি।

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরাই ৩৬ জুলাই : আমরা থামবো না’ শিরোনামে ছাত্রশিবির টিএসসিতে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। গতকাল মঙ্গলবার বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ছবিগুলো সরিয়ে দেয়।

তবে আজ বুধবার ৬ আগস্ট সকালে একই দেয়ালে নতুন পোস্টার দেখা যায়। এবারের পোস্টারগুলোতে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে দেয়া খালেদা জিয়ার বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের ‘স্কাইপ কেলেঙ্কারি’র ঘটনা, আইনজীবী জিওফ্রে রবার্টসন এবং সাবেক বিচারপতি সুরঞ্জন বালির মন্তব্য তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘বিচার ব্যবস্থাকে কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কলুষিত করা হয়েছে, আমরা তা প্রদর্শনীতে দেখিয়েছি। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার তৎকালীন বক্তব্য এখনো প্রাসঙ্গিক।’

তিনি আরো বলেন, ‘বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গত ১৫ বছরে সরকার দমন-পীড়ন চালিয়েছে। সেটারই এক চিত্র তুলে ধরা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিএসসির দেয়ালে জামায়াত নেতাদের ছবি সরিয়ে খালেদা জিয়ার ‘বক্তব্য’ টাঙাল শিবির

আপডেট সময় : ১২:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫