ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাশাপাশি চেয়ারে ছাত্রদল ও শিবির সভাপতি, রাজনীতিতে ইতিবাচক বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন শিবির ও ছাত্রদল সভাপতি। আজ মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে তাদেরকে পাশাপাশি চেয়ারে বসে থাকতে দেখা যায়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত কর্মসূচিতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, শিক্ষাবিদ, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিবির সভাপতি জাহিদুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের পাশাাপাশি বসাকে রাজনৈতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভিন্নমত ও আদর্শের সংগঠনগুলোর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে। এটি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক প্রমাণও বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, অনুষ্ঠান চলাকালেই প্রবল বৃষ্টি শুরু হলে ছাত্রদল সভাপতির মাথায় ছাতা ধরেন ছাত্রশিবিরের সভাপতি। এ সময় তাদের হাস্যেজ্বল ও কথা বলতে দেখা যায়। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

নেটিজেনরা বলছেন, রাজনীতিতে প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকবে, সেটা স্বাভাবিক। সেই সঙ্গে পারস্পারিক সৌহার্দ্যও বজায় থাকুক। দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের দুই ছাত্র সংগঠনের শীর্ষ দুই নেতার মধ্যে যে সৌজন্যতা দেখা গেল, তা আগামীদিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাশাপাশি চেয়ারে ছাত্রদল ও শিবির সভাপতি, রাজনীতিতে ইতিবাচক বার্তা

আপডেট সময় : ০২:১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫