ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

জুলাই শহীদদের মায়েদের একটাই দাবি- হত্যাকারীদের বিচার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মরণে’ আলোচনা সভায় এ দাবি করেন জুলাই বিপ্লবের শহীদ নাফিসের মা নাজমা আক্তার নাসিমা। তিনি বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে জীবন দিতে না হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সম্মিলিত নারী প্রয়াস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনীম। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার। বিশেষ অতিথি ছিলেন জুলাই বিপ্লবের শহীদ নাফিসের মা নাজমা আক্তার নাসিমা, সম্মিলিত নারী প্রয়াসের সহসভানেত্রী ড. আবিদা সুলতানা ও ডা. ফাতেমা ইয়াসমিন। সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম।

উদ্বোধনী বক্তব্যে শামীমা তাসনীম বলেন, সারা পৃথিবীর সব সম্মান একত্র করে দিলেও জুলাইযোদ্ধাদের সম্মান দেখানো শেষ হবে না। যদি আবার কোনো যুদ্ধ হয় তবে আমরা মায়েরা সামনের সারিতে থাকব।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন সুলতানা হায়দার বলেন, এ আন্দোলন শুধু প্রতিবাদ নয়, একটা বিস্ফোরণ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই শহীদদের মায়েদের একটাই দাবি- হত্যাকারীদের বিচার

আপডেট সময় : ০২:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫