জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী কলেজের র্যালি ও পুষ্পস্তবক অর্পণ
- আপডেট সময় : ০৩:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজের উদ্যোগে র্যালি ও জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর নেতৃত্বে কলেজ চত্বর থেকে র্যালি বের করা হয় এবং নগরীর সিএন্ডবি মোড়ে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৪-এর জুলাই-আগস্টের ছাত্রজনতা আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। যার ধারাবাহিকতায় আজ ৫ আগস্ট সারাদেশে ব্যাপি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে এবং রাজশাহী কলেজেও সেই উপলক্ষে নানান আয়োজনে দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





















