জুলাই অভূথান শহীদের কবরে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ
- আপডেট সময় : ০৩:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: জুলাই আগষ্ট অভ্যুত্থানে শহীদ নজরুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রায়গঞ্জ উপজেলা প্রশাসন।
৫ আগষ্ট ২০২৫ সকাল ৮ টায় রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারোইভাগ গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (ঢাকায় ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে শহীদ) কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হূমায়ূন কবির।
দোয়ার মাধ্যমে উক্ত কর্মসূচি শেষ হয়। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা এস এম মনসুর আলী , ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । গত বছর জুলাই আগস্ট অভূথানের আন্দোলনে সারাদেশে প্রায় দুই হাজার তরুণ ছাত্র ছাত্রী ,শ্রমিক ও শিশু কে সৈরাচারী সরকারের আজ্ঞাবহ পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করে। তার মধ্যে আমাদের শহীদ নজরুল ইসলাম একজন।





















