সংবাদ শিরোনাম ::
ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ৫ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। সোমবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।





















