ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবিলম্বে আইনি ভিত্তিসহ ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে : ডা: তাহের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে আইনি ভিত্তিসহ ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে। কোনো দলের প্রভাব বা বাধা নয়, বরং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুচিকিৎসার ব্যবস্থা অবিলম্বে করতে হবে।

গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ প্রতিপাদ্যে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জুলাই শহীদ আব্দুল্লাহ আল তাহিরের সম্মানিত মা। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডা: তাহের বলেন, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পুরো জাতি কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, সেটি শেখায়। জুলাই হচ্ছে সাহসের নাম, অনুপ্রেরণার নাম। এ আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করলেও কিছু শ্রেণীর মানুষের অবদানই শুধু তুলে ধরা হয়। অন্যদের অবদান অবহেলিত থাকে। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষের অবদান কোথাও তুলে ধরা হচ্ছে না। অথচ রাষ্ট্রের উচিত ছিল সবার অবদানকে বৈষম্যহীনভাবে মূল্যায়ন করা। ইতিহাস একসময় সত্যকে উদঘাটন করেই। তাই প্রকৃত ইতিহাস চর্চা সবার জন্য জরুরি।

এখন যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে অতীত থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানাই। এ সময় আরো বক্তৃতা করেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বুয়েটের শিক্ষক প্রফেসর ড. ফখরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, জুলাই শহীদ নাহিদ হাসান রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক, আহত তাহমিদ হুজায়ফা ও আহমেদ জুবায়ের এবং কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সারা দেশ থেকে জমা পড়া তিন হাজারের অধিক স্মৃতিলেখন থেকে বাছাইকৃত ৫০টি লেখাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে প্রদান করা হয় নগদ শিক্ষাবৃত্তি, সনদপত্র, বই ও ক্রেস্ট।

জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে, তিনি সুস্থ আছেন। তাকে অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়েছে। তাকে তরল খাবার দেয়া হয়েছে। ডাক্তাররা আশা প্রকাশ করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গতকাল হাসপাতালে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও হাবিবুন্নবী খান সোহেল জামায়াত আমিরকে দেখতে যান। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা: শফিকুর রহমানের কাছে সালাম পৌঁছে দেন।

জামায়াত আমিরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে সবশেষ অবস্থা জানানো হয়। নেতারা আরো জানান, সংশ্লিষ্ট ডাক্তাররা আমিরের সাথে সশরীরে দেখা সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন; যাতে ইনফেকশন না ছড়ায়।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা: শফিকুর রহমানের ছোট ভাই, সিলেট মহানগরী জামায়াতের আমির ফখরুল ইসলাম একটি ফুলের তোড়া গ্রহণ করেন।

ঢাকা মহানগরী দক্ষিণ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয়, আইনি ভিত্তিতে রূপ দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

গতকাল ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই শহীদদের স্মরণে’-বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুসল্লি কমিটির সহ-সভাপতি সমাজসেবক শাহীন আহমেদ খান। এদিকে ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন ড. হেলাল উদ্দিন। বাংলাদেশ সেক্রেটারিয়েড জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারি নিজাম উদ্দিন দরবেশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কোতোয়ালি থানা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। গতকাল জামায়াতে ইসলামী কোতোয়ালি থানার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কোতোয়ালি থানা আমির মো: মতিউর রহমানের সভাপতিত্বে এবং আশরাফুজ্জামান সুজনের পরিচালনায় সদরঘাট ইস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজে পরিচালিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ আব্দুস সালাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবিলম্বে আইনি ভিত্তিসহ ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে : ডা: তাহের

আপডেট সময় : ০১:৫৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫