ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

৫ আগস্ট ঢাকায় লোক আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখার এক আদেশে বিশেষ ট্রেন পরিচালনার তথ্য জানানো হয়।

বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের আবেদনের পর আজ রোববার রেলপথ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেলওয়ে ট্রেনগুলোর রুট, সময় ও আসন সংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করে।

আগামী ৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে আমরা আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি। এসব ট্রেন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর থেকে যাত্রী পরিবহন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ আগস্ট ঢাকায় লোক আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আপডেট সময় : ০১:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫