ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশের যুবারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখায় জিম্বাবুয়েকে ৯১ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দ্বিতীয় দেখাতেও আফ্রিকান দেশটিকে হারাল আজিজুল হাকিম তামিমের দল- ৮ উইকেটের বড় ব্যবধানে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন বোলাররাই বাংলাদেশের জয়ের ভীড় গড়ে দেয়। এর নেতৃত্বে ছিলেন ইকবাল হোসেন ইমন। এই পেসারের সঙ্গে বল হাতে জ্বলে উঠেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। এই ত্রয়ীর বোলিং তোপে পড়ে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েকে একশোর আগে গুটিয়ে দিতে ২৭ রানে ৪ উইকেট নেন ইমন। সানজিদ ও স্বাধীনের শিকার দুটি করে উইকেট।

জবাবে দলীয় ৫ রানে রিফাত বেগকে হারায় বাংলাদেশ। ডাক মারেন এই ওপেনার। ৩৯ রানে কালাম সিদ্দিকিও ফিরে যান। তার আগে ২০ রান করেন এই টপঅর্ডার। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তামিম ৪৭ ও রিজন ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দল: ৮৯/১০- ২২.৩ ওভার (হাবাঙ্গানা ২৬, নিউনি ২০; ইমন ৪/২৭)

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ৯১/২- ১৫.১ ওভার (তামিম ৪৭*, রিজন ২১*; শেলটন ২/২৯)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৮ উইকেটে জয়ী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশের যুবারা

আপডেট সময় : ১১:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫