নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: মঈন খান
- আপডেট সময় : ১২:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
বুধবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন : বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ নামের একটি সংগঠন।
এ সময় পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে তা সংগতিপূর্ণ হবে না। তিনি বলেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়, তাই পিআর পদ্ধতি এখানে কার্যকর করা যাবে কি না, তা নিয়ে ভাবতে হবে। যারা এই দাবি তুলেছেন তাদের উচিত এ নিয়ে জনগণের ওপর জরিপ পরিচালনা করা। তখনই বোঝা যাবেÑমানুষ প্রচলিত নিয়মে ভোট চায়, নাকি পিআর চায়।
সেমিনারে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন ২৬টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে করা গবেষণার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। গবেষণায় দেখা যায়, ২৬টি দেশের মধ্যে ১৬টি দেশই খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করেছে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত সংস্কার কার্যকর করা সম্ভব হয়েছে।




















