ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কর্ণফুলী এলাকায় সুপেয় পানি সরবরাহে ত্রিপক্ষীয় চুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়ন করা কর্ণফুলী আবাসিক এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। গত মঙ্গলবার সিডিএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম।

সমঝোতা অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার ‘ভান্তারজুড়ি’ প্রকল্প থেকে কর্ণফুলী আবাসিক এলাকায় সুপেয় পানি সরবরাহ করা হবে। আগামী বছরের জুনের মধ্যে পানি সরবরাহকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যয় চট্টগ্রাম ওয়াসাকে ডিপোজিট ওয়ার্ক হিসেবে পরিশোধ করা হবে এবং উন্নয়ন খরচ প্লট বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে উন্নয়ন চার্জ হিসেবে আদায় করবে সিডিএ।

চট্টগ্রাম ওয়াসার পক্ষে ছিলেন প্রধান প্রকৌশলী মাকসুদ আলম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহবুবুল আলম। কল্যাণ সমিতির পক্ষে ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট কেএম সোলতান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলী এলাকায় সুপেয় পানি সরবরাহে ত্রিপক্ষীয় চুক্তি

আপডেট সময় : ১২:৪১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫