আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর: নীরব
- আপডেট সময় : ০১:৪১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
মঙ্গলবার জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই আগষ্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তো তারেক রহমান এবং যার সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জুলাই-আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুবদলের, শ্রমিক দলের, ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের, সমস্ত অঙ্গসংগঠনের। সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে, বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছেন তারা।
নীরব অভিযোগ করে বলেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে। বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না। চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয়।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ তেজগাঁও থানা বিএনপি এবং হাতিরঝিল থানা বিএনপির অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















