ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডাকসু নির্বাচনের তফশিলকে স্বাগত জানালো ইসলামী ছাত্র আন্দোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
প্রসঙ্গ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফশিল ঘোষণাকে দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্র রাজনীতির অঙ্গনে এই ইতিবাচক অগ্রগতি শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন দেখছে সংগঠনটি।

মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচন তফশিল ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ৬ বছর পর তফশিল ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই।

নেতৃদ্বয় আরো বলেন, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অপরিহার্য।

তারা আরো বলেন, ছাত্ররাজনীতি জাতীয় নেতৃত্ব গঠনের সূতিকাগার। তাই ডাকসু নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে একটি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং একটি ইতিবাচক সহাবস্থান ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু নির্বাচনের তফশিলকে স্বাগত জানালো ইসলামী ছাত্র আন্দোলন

আপডেট সময় : ০১:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫